ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আর্জেন্টিনায় শুরু হচ্ছে টিকা কার্যক্রম

ads

আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে চলছে করোনার টিকাদান কর্মসূচি। আজ আর্জেন্টিনায় শুরু হচ্ছে টিকা কার্যক্রম। এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার অনুমোদন প্রক্রিয়া দেরি হওয়ায় দুঃশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন সিরাম ইনস্টিটিউট প্রধান আদার পুনাওয়ালা। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে যুক্তরাজ্যে অনুমোদন পাওয়ার পরই ভারতে টিকাটির অনুমোদন পাওয়া যাবে বলেও জানান তিনি। 


এদিকে, করোনার প্রার্দুভাবরোধে জাপান ও ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে ভ্রমন নিষিদ্ধ করেছে দেশগুলোর সরকার। অন্যদিকে, এবার খ্রিস্টীয় বর্ষবরণ উৎসব পালনে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউসে বড় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, একদিনে পৌনে ৫ লাখসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১৬ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় দুই কোটি। আর নতুন ৯ হাজারের বেশিসহ মৃত্যু ছাড়িয়েছে ১৭ লাখ ৮১ হাজার।

ads
ads
ads

Our Facebook Page